বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তা রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।মৃত শুভ উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
নিহতের দুলাভাই এ.টি.এম. ফরহাদ সোহাগ জানান, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি মানসিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুভকে কেন্দ্রটিতে ভর্তি করা হয়েছিল। তিনি মাদকাসক্ত ছিলেন না ।
আরো পড়ুন , বগুড়া দুপচাঁচিয়া সড়ক সংলগ্ন ধানক্ষেত থেকে অটোভ্যান চালক মোজাম নামে ব্যক্তির লাশ উদ্ধার
এক মাস আগে ডাকাতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার রাতে নিরাময় কেন্দ্র থেকে ফোন পেয়ে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ নিরাময় কেন্দ্র থেকে ফোন করে জানানো হয়, শুভর শারীরিক অবস্থা খারাপ এবং তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদেরও সেখানে যেতে বলা হয়। পরে হাসপাতালে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় পাই।মৃতের চাচাতো ভাই তাপস বলেন, হাসপাতালে গিয়ে লাশের ডান হাত ও পাঁজরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের ধারণা, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।
বিষয় : মৃত্যু ব্যাংক কর্মকর্তা মাদকাসক্তি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তা রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।মৃত শুভ উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
নিহতের দুলাভাই এ.টি.এম. ফরহাদ সোহাগ জানান, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি মানসিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুভকে কেন্দ্রটিতে ভর্তি করা হয়েছিল। তিনি মাদকাসক্ত ছিলেন না ।
আরো পড়ুন , বগুড়া দুপচাঁচিয়া সড়ক সংলগ্ন ধানক্ষেত থেকে অটোভ্যান চালক মোজাম নামে ব্যক্তির লাশ উদ্ধার
এক মাস আগে ডাকাতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার রাতে নিরাময় কেন্দ্র থেকে ফোন পেয়ে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

আপনার মতামত লিখুন