দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতে সময় লেগেছে। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ব্যবসায়ীদের ভাষ্যমতে, বাজারের আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেল ছিল। এরমধ্যে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎও ছিল। কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রনজিত কুমার সাহা বলেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে জানা যাবে। 

স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুন জ্বলে উঠে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছে। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে।গণমাধ্যম ও জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়। অগ্নিকাণ্ডে ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

বিষয় : লক্ষ্মীপুর অগ্নিকাণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত