দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অর্থনীতিতে ইতিবাচক সংকেত, রেমিট্যান্স প্রবাহে ২৮.৪% বৃদ্ধি

ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য

ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ধারাবাহিকতায়ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। অর্থবছরের শুরু জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৯১০ মিলিয়ন মার্কিন ডলার।

আরো পড়ুন , কয়েকদিনের বিরতির পর ফের চড়া সোনার মূল্য

 আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে কয়েক বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখানো হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

বিষয় : রেমিট্যান্স ব্যাংক ডলার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

অর্থনীতিতে ইতিবাচক সংকেত, রেমিট্যান্স প্রবাহে ২৮.৪% বৃদ্ধি

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ধারাবাহিকতায়ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। অর্থবছরের শুরু জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৯১০ মিলিয়ন মার্কিন ডলার।

আরো পড়ুন , কয়েকদিনের বিরতির পর ফের চড়া সোনার মূল্য

 আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে কয়েক বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখানো হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত