এক ব্যতিক্রমী উদ্যোগ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বওে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা- ৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। নিজ হাতে ঝাড়ু নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন মাও. নজরুল ইসলাম লেবু এমপি।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাও. সাখাওয়াত হোসেন, জামায়াত মনোনীত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চাঁন ছাড়াও সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন, নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি রফিকুল ইসলামসহ উৎসাহিত হয়ে দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেয়। মাও. নজরুল ইসলাম লেবু অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন, ফরিদপুরে চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে যখম
তিনি উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। আর এই দায়িত্ব আমাদের সবার।’ এ উদ্যোগকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন