দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

গংগাচড়ায় জমি বিরোধে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুরের গংগাচড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন পশ্চিম খাপড়িখাল মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোঃ শামসুল হক।অভিযোগে জানা যায়, ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসলেও প্রতিবেশী ওবায়দুল কাদের ও তার পরিবারের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। পাকা ঘর নির্মাণের প্রস্তুতিকালে গাছের গোড়া অপসারণ নিয়ে কথা বললে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাদীর স্ত্রীকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

আরো পড়ুন , গাছা ভূমি অফিসে দুর্নীতির আখড়া বেড়েই চলেছে গ্রাহকের ভোগান্তি

একপর্যায়ে লাঠি, দা ও লোহার রড নিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি বসত ভিটার ভেতরে থাকা আম, কাঁঠাল, জলপাই ও সুপারি গাছ কেটে ফেলা হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।ঘটনার পর স্থানীয়দের সামনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা অভিযুক্ত ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।থানা সূত্র জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : হুমকি অভিযোগ গাছ কাটা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গংগাচড়ায় জমি বিরোধে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন পশ্চিম খাপড়িখাল মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোঃ শামসুল হক।অভিযোগে জানা যায়, ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসলেও প্রতিবেশী ওবায়দুল কাদের ও তার পরিবারের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। পাকা ঘর নির্মাণের প্রস্তুতিকালে গাছের গোড়া অপসারণ নিয়ে কথা বললে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাদীর স্ত্রীকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

আরো পড়ুন , গাছা ভূমি অফিসে দুর্নীতির আখড়া বেড়েই চলেছে গ্রাহকের ভোগান্তি

একপর্যায়ে লাঠি, দা ও লোহার রড নিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি বসত ভিটার ভেতরে থাকা আম, কাঁঠাল, জলপাই ও সুপারি গাছ কেটে ফেলা হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।ঘটনার পর স্থানীয়দের সামনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা অভিযুক্ত ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।থানা সূত্র জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত