দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদাবাজির ঘটনায় ফতুল্লায় দুই পক্ষের মধ্যে মারামারি আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হয়েছেন।বিকাল থেকে রাত পর্যন্ত ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফা ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এই ঘটনা ঘটে।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোন পদ পদবি নেই। সে নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিল। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করেন। এ বিষয় প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিল্পবকে রাস্তা থেকে ধরে নিয়ে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন , চট্টগ্রামের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের ৯০তম বার্ষিক পবিত্র ওরস শরীফ

অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মালিকানাধীন পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে আহত করেছেন এবং আগামি ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।উভয় পক্ষের পালটাপালটি অভিযোগের বিষয় জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ সহ ডিউটি অফিসারের নাম্বারে একাধিক ফোন করেও কাউকে পাওয়া যায়নি।

বিষয় : সংঘর্ষ চাঁদাবাজি দুই গ্রুপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁদাবাজির ঘটনায় ফতুল্লায় দুই পক্ষের মধ্যে মারামারি আহত ৪

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হয়েছেন।বিকাল থেকে রাত পর্যন্ত ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফা ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এই ঘটনা ঘটে।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোন পদ পদবি নেই। সে নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিল। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করেন। এ বিষয় প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিল্পবকে রাস্তা থেকে ধরে নিয়ে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন , চট্টগ্রামের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের ৯০তম বার্ষিক পবিত্র ওরস শরীফ

অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মালিকানাধীন পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে আহত করেছেন এবং আগামি ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।উভয় পক্ষের পালটাপালটি অভিযোগের বিষয় জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ সহ ডিউটি অফিসারের নাম্বারে একাধিক ফোন করেও কাউকে পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত