দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চট্টগ্রামের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের ৯০তম বার্ষিক পবিত্র ওরস শরীফ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে ওয়ারেসুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, হাজত রাওয়া, মুশকিল কুশা, নূরে জাহাঁগির, গাউছে জামান হযরত শাহ্সুফি সৈয়্যদ আমজাদ আলী নুরুল হুদা আল কাদেরী ওয়াল চিশতী, ওয়াল আবুল উলায়ী, ওয়াল মুনয়েমী, ওয়াল জাহাঁগিরি (কু.ছি.আ.)-এর ৯০তম বার্ষিক পবিত্র ওরস শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

পবিত্র ওরস উপলক্ষে কোরআন খতম, জিকির-আজকার, মিলাদ-কিয়াম, ধর্মীয় মাহফিল এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।ওরসের প্রধান মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, পীরে কামেল হযরতুলহাজ্ব শাহ্সুফি সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী শাহ্ (মা.জি.আ.)।

আরো পড়ুন , এমপি হয়ে বাবার কবর জিয়ারত করলেন ব্যারিস্টার আরমান

এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের সাহেবজাদাবৃন্দ, মির্জাখীল জাহাঁগিরিয়া দরবার শরীফের সম্মানিত সাহেবজাদাগণ, চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদসহ প্রখ্যাত আলেম-ওলামা, মাশায়েখে কেরাম এবং ত্বরিকতের অসংখ্য ভক্ত-মুরিদান।

দরবার শরীফের বড় শাহজাদা মাওলানা মো. আহসান আলী জানান, পবিত্র ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত-মুরিদানদের জন্য দরবার প্রাঙ্গণ ও মুসাফির ভবনে থাকার সুব্যবস্থা করা হয়। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং দাওয়াতে সুফি বাংলাদেশের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেন।

ওরস শরীফের সমাপ্তিতে হযরত কেবলা কা‘বা আলম তাঁর মূল্যবান নসিহত প্রদান করেন এবং দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে তবারুক বিতরণের মাধ্যমে পবিত্র ওরস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

বিষয় : ওরস শরীফ ৯০তম বার্ষিক ঐতিহ্যবাহী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের ৯০তম বার্ষিক পবিত্র ওরস শরীফ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে ওয়ারেসুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, হাজত রাওয়া, মুশকিল কুশা, নূরে জাহাঁগির, গাউছে জামান হযরত শাহ্সুফি সৈয়্যদ আমজাদ আলী নুরুল হুদা আল কাদেরী ওয়াল চিশতী, ওয়াল আবুল উলায়ী, ওয়াল মুনয়েমী, ওয়াল জাহাঁগিরি (কু.ছি.আ.)-এর ৯০তম বার্ষিক পবিত্র ওরস শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

পবিত্র ওরস উপলক্ষে কোরআন খতম, জিকির-আজকার, মিলাদ-কিয়াম, ধর্মীয় মাহফিল এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।ওরসের প্রধান মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, পীরে কামেল হযরতুলহাজ্ব শাহ্সুফি সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী শাহ্ (মা.জি.আ.)।

আরো পড়ুন , এমপি হয়ে বাবার কবর জিয়ারত করলেন ব্যারিস্টার আরমান

এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের সাহেবজাদাবৃন্দ, মির্জাখীল জাহাঁগিরিয়া দরবার শরীফের সম্মানিত সাহেবজাদাগণ, চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদসহ প্রখ্যাত আলেম-ওলামা, মাশায়েখে কেরাম এবং ত্বরিকতের অসংখ্য ভক্ত-মুরিদান।

দরবার শরীফের বড় শাহজাদা মাওলানা মো. আহসান আলী জানান, পবিত্র ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত-মুরিদানদের জন্য দরবার প্রাঙ্গণ ও মুসাফির ভবনে থাকার সুব্যবস্থা করা হয়। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং দাওয়াতে সুফি বাংলাদেশের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেন।

ওরস শরীফের সমাপ্তিতে হযরত কেবলা কা‘বা আলম তাঁর মূল্যবান নসিহত প্রদান করেন এবং দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে তবারুক বিতরণের মাধ্যমে পবিত্র ওরস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত