দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

গংগাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।অমর একুশের প্রথম প্রহরে  উপজেলা শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গংগাচড়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন , লালপুরে গৃহবধূর দ/গ্ধ মরদেহ উদ্ধার

 একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রংপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রায়হান সিরাজী সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল,  এবং কবিতা আবৃত্তি ওচিত্রাঙ্গন  অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ভাষা শহীদদের সম্পর্কে  জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিষয় : উৎসবমুখর মর্যাদা মাতৃভাষা উৎসবমুখর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গংগাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।অমর একুশের প্রথম প্রহরে  উপজেলা শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গংগাচড়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন , লালপুরে গৃহবধূর দ/গ্ধ মরদেহ উদ্ধার

 একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রংপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রায়হান সিরাজী সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল,  এবং কবিতা আবৃত্তি ওচিত্রাঙ্গন  অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ভাষা শহীদদের সম্পর্কে  জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত