দৈনিক সংবাদ দিগন্ত

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নারায়ণগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। তিনি ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির বক্তব্য প্রদান করেন। তিনি ভাষা আন্দোলনের মহান চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলায় ছিল শোক, শ্রদ্ধা ও গৌরবের আবহ।

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত