দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষার মর্যাদায় শুরু নতুন অধ্যায়

মাতৃভাষার মর্যাদায় শুরু নতুন অধ্যায়
ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আজ।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আজ। ফেব্রুয়ারি মানেই ভাষার মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ বাংলার দামাল ছেলেরা। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।

এটি শুধু ভাষার মর্যাদা রক্ষায় সীমাবদ্ধ থাকেনি, হয়ে ওঠে জাতীয়তাবাদের প্রেরণা। আর সেই প্রেরণা নিয়ে বাঙালি এগিয়ে যায় স্বাধীকার আন্দোলনের দিকে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। শোকাবহ এ মাসের সঙ্গে জড়িয়ে আছে গৌরব আর অহঙ্কারের অধ্যায়।

আরো পড়ুন , রাজনৈতিক লড়াইয়ে আজ তিন প্রার্থীর ভাগ্য চূড়ান্ত

মহান একুশে ফেব্রুয়ারি এখন আর দেশের আঙিনায় সীমিত নয়। দিনটি পালিত হয় সারা বিশ্বে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো একুশেফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের দেশে দেশে পালিত হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর চলতি বছর এ মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে দেশ এগিয়ে গণতন্ত্রে উত্তোরণের পথে। জাতি এ মাসেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে নির্বাচিত নতুন গণতান্ত্রিক সরকার পেতে চলেছে। কাজেই এবারের ফেব্রুয়ারি জাতীয় জীবনে যুক্ত করবে নতুন এক অধ্যায়।

বিষয় : রক্ষা মাতৃভাষা বাঙালি জাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাতৃভাষার মর্যাদায় শুরু নতুন অধ্যায়

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আজ। ফেব্রুয়ারি মানেই ভাষার মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ বাংলার দামাল ছেলেরা। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।

এটি শুধু ভাষার মর্যাদা রক্ষায় সীমাবদ্ধ থাকেনি, হয়ে ওঠে জাতীয়তাবাদের প্রেরণা। আর সেই প্রেরণা নিয়ে বাঙালি এগিয়ে যায় স্বাধীকার আন্দোলনের দিকে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। শোকাবহ এ মাসের সঙ্গে জড়িয়ে আছে গৌরব আর অহঙ্কারের অধ্যায়।

আরো পড়ুন , রাজনৈতিক লড়াইয়ে আজ তিন প্রার্থীর ভাগ্য চূড়ান্ত

মহান একুশে ফেব্রুয়ারি এখন আর দেশের আঙিনায় সীমিত নয়। দিনটি পালিত হয় সারা বিশ্বে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো একুশেফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের দেশে দেশে পালিত হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর চলতি বছর এ মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে দেশ এগিয়ে গণতন্ত্রে উত্তোরণের পথে। জাতি এ মাসেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে নির্বাচিত নতুন গণতান্ত্রিক সরকার পেতে চলেছে। কাজেই এবারের ফেব্রুয়ারি জাতীয় জীবনে যুক্ত করবে নতুন এক অধ্যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত