দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক স্বাক্ষর ও কার্যক্রম। এর মাধ্যমেই দীর্ঘ সময় পর সরকারপ্রধানের উপস্থিতিতে এই কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড পূর্ণোদ্যমে শুরু হলো।প্রধানমন্ত্রী আজ সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আরো পড়ুন , একুশের চেতনা দীর্ঘদিন অবরুদ্ধ ছিল : মির্জা ফখরুল

 কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সেখানে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী সেখানে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীকে দেখে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান এবং অনেককে নাম ধরে ডেকে তাদের খোঁজখবর নেন। সরকারপ্রধানের এমন আন্তরিক ব্যবহারে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

বিষয় : উন্মোচন মাতৃভাষা ডাকটিকিট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক স্বাক্ষর ও কার্যক্রম। এর মাধ্যমেই দীর্ঘ সময় পর সরকারপ্রধানের উপস্থিতিতে এই কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড পূর্ণোদ্যমে শুরু হলো।প্রধানমন্ত্রী আজ সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আরো পড়ুন , একুশের চেতনা দীর্ঘদিন অবরুদ্ধ ছিল : মির্জা ফখরুল

 কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সেখানে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী সেখানে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীকে দেখে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান এবং অনেককে নাম ধরে ডেকে তাদের খোঁজখবর নেন। সরকারপ্রধানের এমন আন্তরিক ব্যবহারে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত