স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই এবার আমাদের অনুভূতি একটু ভিন্ন রকম।শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে গিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা যেটা প্রত্যাশা করছি, জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে,
আরো পড়ুন , প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে অফিস কর্মসূচি শুরু
গণতান্ত্রিক সরকারের জন্যে, একটা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য।মির্জা ফখরুল বলেন, একুশের মূল চেতনা ছিল, সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজও রাষ্ট্র গঠন করা। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাবো। আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হবো। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হবো।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন