নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৩) ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ-জোয়াও নেভেসরা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। যেখানে সিআরসেভেন অধিনায়ক হিসেবে ফেরার কথা রয়েছে।মার্চের শেষ সপ্তাহে পর্তুগালের দুটি ম্যাচের আগে অবশ্য যথেষ্ট সময় আছে। সে কারণে দেরি হবে স্কোয়াড ঘোষণায়ও।
আরো পড়ুন , ওমানকে হারিয়ে বিশ্বকাপের পথে অস্ট্রেলিয়ার রণকৌশল সফল
তবে আসন্ন দুটি ম্যাচে পর্তুগালের ২৬ সদস্যের দলে রোনালদোর হাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হবে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইএসপিএন। আগামী ২৯ মার্চ আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে রবার্তো মার্টিনেজের দল। আসন্ন দুই ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন পর্তুগিজ কোচ। মার্টিনেজ বলেন, ‘আমাদের ৪০ ফুটবলার আছে, তাদের প্রত্যেকেই বিশ্বকাপের তালিকায় নিজের নাম যুক্ত করতে পারে। মার্চের দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে এই তালিকাটি ২৬ জনে কমিয়ে আনা যায়। এসব ম্যাচ আমরা শুধু খেলার জন্য খেলব না, আমাদের (বিশ্বকাপ) প্রস্তুতির জন্য বেশ জরুরি।’
বিষয় : ফুটবল রোনালদো নতুন যাত্রা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন