দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপের পথে অস্ট্রেলিয়ার রণকৌশল সফল

ওমানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া।

ওমানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিজেদের শেষ ম্যাচটা বড় শান্ত্বনার জয়ে মাঠ ছাড়ল অজিরা। ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে ওমান সবকটি উইকেট হারিয়ে তোলে মাত্র ১০৪ রান। জবাবে ১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে এবং ৬২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে গড়েন ৯৩ রানের ঝোড়ো জুটি। তবে ব্যক্তিগত ৩২ রানে থামতে হয় হেডকে। 

আরো পড়ুন , আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ অভিহিত

এরপর জশ ইংলিশকে সঙ্গে নিয়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক মার্শ। মাত্র ৩৩ বলে ফিফটি ছুঁয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইংলিশ করেন ৬ বলে ১২ রান।এর আগে অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলি। হাম্মাদ মির্জা করেন ১৬, জতীন্দর সিং ১৭ এবং কারান সোনাভালে ১২ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বিষয় : বিশ্বকাপ সফল দাপুটে জয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপের পথে অস্ট্রেলিয়ার রণকৌশল সফল

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ওমানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিজেদের শেষ ম্যাচটা বড় শান্ত্বনার জয়ে মাঠ ছাড়ল অজিরা। ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে ওমান সবকটি উইকেট হারিয়ে তোলে মাত্র ১০৪ রান। জবাবে ১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে এবং ৬২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে গড়েন ৯৩ রানের ঝোড়ো জুটি। তবে ব্যক্তিগত ৩২ রানে থামতে হয় হেডকে। 

আরো পড়ুন , আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ অভিহিত

এরপর জশ ইংলিশকে সঙ্গে নিয়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক মার্শ। মাত্র ৩৩ বলে ফিফটি ছুঁয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইংলিশ করেন ৬ বলে ১২ রান।এর আগে অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলি। হাম্মাদ মির্জা করেন ১৬, জতীন্দর সিং ১৭ এবং কারান সোনাভালে ১২ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত