দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শপথের পরদিনই বিদেশ সফরে বিরোধীদলীয় সংসদ সদস্য

শপথগ্রহণের পরদিন ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন, ফজরের নামাজ শেষে মিরপুরের রাস্তা পরিষ্কার জামায়াতের আমিরের

জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের এ নেতা। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। 

বিষয় : সিঙ্গাপুর ডা. সৈয়দ আবদুল্লাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শপথের পরদিনই বিদেশ সফরে বিরোধীদলীয় সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শপথগ্রহণের পরদিন ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন, ফজরের নামাজ শেষে মিরপুরের রাস্তা পরিষ্কার জামায়াতের আমিরের

জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের এ নেতা। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত