দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ভারতে পুলিশি হেনস্তার শিকার হওয়ার অভিযোগে দেশে ফিরেছেন মাহদী হাসান

ভারতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াদিল্লি থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান দাবি করেন, সেখানে তাঁকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমার সঙ্গে এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, যা দেশে ফিরে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব। দিল্লি বিমানবন্দরে পুলিশ আমার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে এবং আমাকে জেলেও দিতে চেয়েছিল। তারা আমার ফোন চেক করেছে। আমি দেশে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেব।’

ইমিগ্রেশন শেষে দ্রুত ফ্লাইটে ওঠার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে নিরাপদ মনে করছেন বলেও লাইভে উল্লেখ করেন। তবে কেন তিনি দিল্লি গিয়েছিলেন, তা লাইভে স্পষ্ট না করলেও সংগঠন সূত্রে জানা গেছে, ইউরোপের একটি দেশের ভিসা প্রক্রিয়ার কাজে তিনি ভারতে গিয়েছিলেন। মাহদী হাসানের দেশে ফেরার বিষয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরিন জানান, বিকেলে তাঁর ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তিনি স্বাভাবিক নিয়মেই বিমানবন্দর ত্যাগ করেছেন।

আরও পড়ুন, কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৪০টি ককটেল বিস্ফোরণ

উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে হবিগঞ্জে এক সভায় ‘থানা পুড়িয়ে দেওয়া’ সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের জেরে আলোচনায় আসেন মাহদী হাসান। ওই ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে এক দিন পরই আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

বিষয় : অভিযোগ হবিগঞ্জ মাহদী হাসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভারতে পুলিশি হেনস্তার শিকার হওয়ার অভিযোগে দেশে ফিরেছেন মাহদী হাসান

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভারতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াদিল্লি থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান দাবি করেন, সেখানে তাঁকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমার সঙ্গে এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, যা দেশে ফিরে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব। দিল্লি বিমানবন্দরে পুলিশ আমার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে এবং আমাকে জেলেও দিতে চেয়েছিল। তারা আমার ফোন চেক করেছে। আমি দেশে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেব।’

ইমিগ্রেশন শেষে দ্রুত ফ্লাইটে ওঠার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে নিরাপদ মনে করছেন বলেও লাইভে উল্লেখ করেন। তবে কেন তিনি দিল্লি গিয়েছিলেন, তা লাইভে স্পষ্ট না করলেও সংগঠন সূত্রে জানা গেছে, ইউরোপের একটি দেশের ভিসা প্রক্রিয়ার কাজে তিনি ভারতে গিয়েছিলেন। মাহদী হাসানের দেশে ফেরার বিষয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরিন জানান, বিকেলে তাঁর ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তিনি স্বাভাবিক নিয়মেই বিমানবন্দর ত্যাগ করেছেন।

আরও পড়ুন, কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৪০টি ককটেল বিস্ফোরণ

উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে হবিগঞ্জে এক সভায় ‘থানা পুড়িয়ে দেওয়া’ সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের জেরে আলোচনায় আসেন মাহদী হাসান। ওই ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে এক দিন পরই আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত