দারুণ ছন্দে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ৩৮ বছর বয়সেও গোল করে কিংবা করিয়ে দলের জয়ে অবদান রাখছেন। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলা সাবেক আলেবিসেলেস্তার দুর্দান্ত এই ছন্দই উসকে দিচ্ছে একটি প্রশ্ন। আসন্ন বিশ্বকাপে কী দেখা যাবে ডি মারিয়াকে? অবসর ভেঙে কী আবার আকাশী-সাদা জার্সি গায়ে চড়িয়ে মাঠ মাতাবেন এই কিংবদন্তি। আর্জেন্টিনার লিগ লিগা প্রফেশনালে গতকাল বারাকা সেন্টালের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে একবার বল জালে পাঠান ডি মারিয়া। রোসারিওর আগের দুটি ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোলও করিয়েছেন ‘এল ফিদিও’।
এই ক্লাবের ইতিহাসে ৩৮ বছরের পর গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের মধ্যে একজন তিনি। ডি মারিয়ার এই পারফরম্যান্সই বলে দিচ্ছে এখনো ফুরিয়ে যাননি তিনি। তাইতো সমর্থক থেকে শুরু করে আর্জেন্টিনার সাবেক ফুটবলাররা পর্যন্ত তার ফিরে আসার দিকে তাকিয়ে আছেন।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনার তিন তারকা জার্সিতে দেখা যাবে ডি মারিয়াকে, এমনটাই বিশ্বাস করেন আলবিসেলেস্তাদের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপার উভালদো মাতিলদা ফিল্লোল।
আরো পড়ুন , বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে নেইমার মাঠে ফিরলেন
১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি লিওনেল স্কালোনির দলে ডি মারিয়ার ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন।আর্জেন্টিনার সাবেক বিশ্বজয়ী গোলকিপার ফিল্লোল বলেন, আমি শুনেছি কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তাকে জাতীয় দলে ফিরতে উৎসাহিত করছেন। এখন যা দেখছি, তিনি অবশ্যই খেলতে আসবেন, এতে কোনো সন্দেহ নেই।
ফিল্লোল আরও বলেন, আমার ধারণা তিনি দলে থাকবেন। আমি মনে করি তারা তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে।আর্জেন্টিনার সাবেক গোলকিপারের ওই পোস্টে ফুটবল সমর্থকরা নিজ নিজ মন্তব্য জানান। কেউ বলেন যে, আলবিসেলেস্তের সঙ্গে তার ক্যারিয়ারের সমাপ্তি ছিল সেরা উপায়, আবার অনেকে ফিলোলের সঙ্গে পুরোপুরি একমত হন।একজন লিখেছেন, ‘খুবই সত্য, পাটো। আশা করি তাই হবে।’ আরেকজনের মন্তব্য ছিল এমন, ‘যদি আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই যেতে হবে, কোনো শর্ত ছাড়াই।’
বিষয় : ২০২৬ বিশ্বকাপ কিংবদন্তি মারিয়া

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন