দৈনিক সংবাদ দিগন্ত

বায়ার্নে আরও এক অধ্যায় নয়্যারের, চুক্তি বাড়ল ২০২৭ পর্যন্ত

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে আরও এক মৌসুম থাকছেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।২০১১ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই ক্লাব ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য নাম হয়ে ওঠেন জার্মানির বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এ পর্যন্ত বায়ার্নের হয়ে তিনি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি শিরোপা।সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে ৫৯৭ ম্যাচ খেলেছেন নয়্যার। এর মধ্যে ২৬৯ ম্যাচে তিনি কোনো গোল হজম করেননি।চলতি মৌসুমে ইউরোপ সেরার শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে বায়ার্নের। আরও   পড়ুন , খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবেসেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নেয় দলটি। তবে এখনো ঘরোয়া ডাবল জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে।আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।এদিকে অভিজ্ঞ রিজার্ভ গোলরক্ষক সভেন উলরিখের সঙ্গেও আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ক্লাবটি।ম্যানুয়েল নয়্যার দীর্ঘদিন ধরে জার্মান জাতীয় দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ২০১৪ বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই গোলরক্ষক ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।তবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তার জাতীয় দলে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান দল ঘোষণা করলে বিষয়টি পরিষ্কার হতে পারে।আরও পড়ুন , পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ, অভিষেক হতে পারে তানজিদ তামিমের

বায়ার্নে আরও এক অধ্যায় নয়্যারের, চুক্তি বাড়ল ২০২৭ পর্যন্ত