দৈনিক সংবাদ দিগন্ত

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

ডলি পার্টন আর নেই

কান্ট্রি সংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার, অভিনেত্রী ও সমাজসেবী ডলি পার্টন আর নেই। ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন বহুমাত্রিক এই প্রতিভা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।জানা গেছে, মৃত্যুর আগে অল্প কিছু সময় ক্যানসারে ভুগছিলেন ডলি পার্টন। তবে নিজের অসুস্থতার কথা গোপন রেখেছিলেন তিনি। ডলির ভাগনি জাডা স্টার জানান, পরিবারের সদস্যদের দুশ্চিন্তায় ফেলতে চাননি বলেই নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ করেননি এই কিংবদন্তি শিল্পী।সম্প্রতি ‘এক্সট্রা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত ডলিকে স্মরণ করেন জাডা। 

আড়ও পড়ুন,গাড়িপ্রেমী মহানায়ক, চালক হিসেবে কেমন ছিলেন

তিনি বলেন, ডলি কখনোই চাননি তাঁর অসুস্থতার কারণে কেউ দুশ্চিন্তায় পড়ুক। বরং শেষ সময় পর্যন্ত কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।জাডার ভাষ্য, ডলি পরিবারের সদস্যদের কান্নাকাটি বন্ধ করে কাজে ফেরার চেষ্টা করতে এবং একে অপরকে ভালোবাসতে বলতেন। তাঁর মতে, ডলি সত্যিই অসাধারণ একজন মানুষ ছিলেন।ডলি পার্টনের মৃত্যুতে সংগীত ও বিনোদন জগতের বহু তারকা শোক প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেলর সুইফট, ডলির ধর্মকন্যা মাইলি সাইরাস, বিলি রে সাইরাস, রিজ উইদারস্পুন, বিয়ন্সে, এমিনেম ও কেলি ক্লার্কসনসহ অনেকে।১৯৪৬ সালের ১৯ জানুয়ারি টেনেসির পিটম্যান সেন্টারের দরিদ্র কৃষক পরিবারে জন্ম ডলি পার্টনের। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। মাত্র ছয় বছর বয়সে গান লেখা শুরু করেন তিনি। আট বছর বয়সে হাতে ওঠে গিটার। ১১ বছর বয়সে স্থানীয় বেতারে গান গাওয়া শুরু করেন। আর মাত্র ১৩ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ কান্ট্রি সংগীতের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান তিনি।দীর্ঘ ক্যারিয়ারে গান, অভিনয় ও ব্যবসায় সাফল্যের পাশাপাশি সমাজসেবাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন ডলি পার্টন। তাঁর মৃত্যুতে বিশ্ব সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয় : কিংবদন্তি সংগীত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কান্ট্রি সংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার, অভিনেত্রী ও সমাজসেবী ডলি পার্টন আর নেই। ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন বহুমাত্রিক এই প্রতিভা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।জানা গেছে, মৃত্যুর আগে অল্প কিছু সময় ক্যানসারে ভুগছিলেন ডলি পার্টন। তবে নিজের অসুস্থতার কথা গোপন রেখেছিলেন তিনি। ডলির ভাগনি জাডা স্টার জানান, পরিবারের সদস্যদের দুশ্চিন্তায় ফেলতে চাননি বলেই নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ করেননি এই কিংবদন্তি শিল্পী।সম্প্রতি ‘এক্সট্রা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত ডলিকে স্মরণ করেন জাডা। 

আড়ও পড়ুন,গাড়িপ্রেমী মহানায়ক, চালক হিসেবে কেমন ছিলেন

তিনি বলেন, ডলি কখনোই চাননি তাঁর অসুস্থতার কারণে কেউ দুশ্চিন্তায় পড়ুক। বরং শেষ সময় পর্যন্ত কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।জাডার ভাষ্য, ডলি পরিবারের সদস্যদের কান্নাকাটি বন্ধ করে কাজে ফেরার চেষ্টা করতে এবং একে অপরকে ভালোবাসতে বলতেন। তাঁর মতে, ডলি সত্যিই অসাধারণ একজন মানুষ ছিলেন।ডলি পার্টনের মৃত্যুতে সংগীত ও বিনোদন জগতের বহু তারকা শোক প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেলর সুইফট, ডলির ধর্মকন্যা মাইলি সাইরাস, বিলি রে সাইরাস, রিজ উইদারস্পুন, বিয়ন্সে, এমিনেম ও কেলি ক্লার্কসনসহ অনেকে।১৯৪৬ সালের ১৯ জানুয়ারি টেনেসির পিটম্যান সেন্টারের দরিদ্র কৃষক পরিবারে জন্ম ডলি পার্টনের। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। মাত্র ছয় বছর বয়সে গান লেখা শুরু করেন তিনি। আট বছর বয়সে হাতে ওঠে গিটার। ১১ বছর বয়সে স্থানীয় বেতারে গান গাওয়া শুরু করেন। আর মাত্র ১৩ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ কান্ট্রি সংগীতের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান তিনি।দীর্ঘ ক্যারিয়ারে গান, অভিনয় ও ব্যবসায় সাফল্যের পাশাপাশি সমাজসেবাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন ডলি পার্টন। তাঁর মৃত্যুতে বিশ্ব সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত