বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা “মা পদক ২০২৬” পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান এবং বাস্তব জীবনে একমাত্র সন্তানকে একাই বড় করে তোলার স্বীকৃতি হিসেবেই তাকে এ পুরস্কার দেওয়া হয়।পুরস্কার গ্রহণের পর আবেগঘন কণ্ঠে ববিতা তার মাতৃত্ব, সংগ্রাম এবং একাকী জীবনের গল্প শোনান।
আরও পড়ুন , কনসার্টে নারী ভক্তের আচরণে অস্বস্তিতে আতিফ আসলাম
তিনি জানান, স্বামী মৃত্যুর পর আর দ্বিতীয় বিয়ে করেননি শুধুমাত্র সন্তানের কথা ভেবে। সন্তান অনিককে তিনি বাবা-মা—দুই ভূমিকাতেই বড় করেছেন বলে উল্লেখ করেন।ববিতা বলেন, “একজন নারীর পূর্ণতা আসে মাতৃত্বে, সন্তানই জীবনের শ্রেষ্ঠ উপহার।”তিনি আরও জানান, তার সন্তান অনিক কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন এবং এখন সেখানেই অবস্থান করছেন।অনুষ্ঠানে মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও “মা পদক ২০২৬” প্রদান করা হয়।আয়োজকরা জানান, সমাজে মায়ের অবদানকে সম্মান জানাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে
আরও পড়ুন , অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তী

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন