দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

গাজীপুরে নিরাপদ স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশন নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশন ও এস এন ভি এর যৌথ উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবন হল রুমে আয়োজিত হয়েছে নিরাপদ স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে”। 

এই আয়োজনের মূল মন্ত্র ছিল- আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, আমিন আল পারভেজ, বিশেষ অতিথি গাজীপুর জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন এস এন ভি’র সিটি কোঅর্ডিনেটর এস. এম মোতাকাব্বিরুল হক। এই আয়োজনে সিটি কর্পোরেশন এবং জেলা শিক্ষা অফিসের তৎপরতায় গাজীপুরের স্বনামধন্য দশটি স্কুল এবং কলেজ অংশগ্রহণ করে যাদের মধ্যে আন্ত:স্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা এবং আন্ত:কলেজ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় ছিল - টয়লেট ব্যবহারের পর আমাদের মল-মূত্র কোথায় যায়? বাংলাদেশের প্রেক্ষাপটে এই পয়: বর্জ্য থেকে সম্পদ আহরণের উপায়গুলো কী কী? একইসাথে পয়: বর্জ্য থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে তরুণ প্রজন্ম সিটি কর্পোরেশনের সাথে কিভাবে একত্রিতভাবে যুক্ত হয়ে কাজ করতে পারে। এই আয়োজনে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা তাদের যুগান্তকারী নতুন উদ্ভাবনী আইডিয়া এবং পরামর্শ উপস্থাপন করেন। শিক্ষার্থীদের নিকট থেকে প্রায় ২৫ টি দেয়াল পত্রিকা এবং ১৫ টি উদ্ভাবনী আইডিয়া সিটি কর্পোরেশনের কাছে জমা পড়ে। সেরা ৫ টি স্কুলের দল এবং সেরা ৫টি কলেজের দল পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণী পর্বে সিটি কর্পোরেশনের সচিব জনাব আমিন আল পারভেজ বলেন, শিক্ষার্থীরা সরাসরি তাদের নিজেদের মতামত এবং প্রশ্ন নগর কর্তৃপক্ষকে করতে পারছে এই আয়োজন এর মাধ্যমে। পাশাপাশি শিক্ষার্থীদের আইডিয়া/ মতামত এবং প্রশ্নকে ডকুমেন্টেশন এর মাধ্যমে লিপিবদ্ধ করে সিটি কর্পোরেশনকে প্রদান করা হোক। সিটি কর্পোরেশন তার বাৎসরিক বাজেট এবং কর্মপরিকল্পনায় তাদের আইডিয়াগুলো এবং এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ/ উদ্যোগ গ্রহণ করতে পারে সে বিষয়ে এস এন ভি এর সহায়তায় আইডিয়াগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। 

আরও পড়ুন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পর ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাৎ

আয়োজনের সমাপনী বক্তব্যে এসএনভি-র বিসিসি এডভাইজার এসসানুর রহমান আবীর জানান, আমাদের দীর্ঘ আচরণ পরিবর্তন কার্যক্রমের মাধ্যমে, সিস্টেম ট্রান্সফর্মেশনকে সামনে রেখে গাজীপুর নগরবাসীর আচরণ পরিবর্তনের জন্য আজকের এই গণ সমাবেশ। এটি একটি সমন্বিত উদ্যোগ। গাজীপুরের পাশাপাশি আরও পাঁচটি স্থানে একইভাবে স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ পরিচালিত হবে এবং আমরা এই আয়োজনটিকে পরবর্তীতে তরুণ প্রজন্মের কাছে এবং সমাজের অন্যান্য ক্রিয়াশীল গোষ্ঠীকে একীভূত করার মাধ্যমে সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলোর নাগরিক সেবার মান বাড়াতে চাই। পাশাপাশি সকলকে নিয়ে নিরাপদ স্যানিটেশন এর পথে এগিয়ে যেতে চাই।

বিষয় : সমাবেশ দূতাবাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজীপুরে নিরাপদ স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত