বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অবকাশে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রসচিব এই দুই দেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে ডা. রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন, নির্বাচনের বিতর্ক বন্ধ করে দায়িত্বে মনোযোগ দিন : মাহফুজ আলম
ডা. শফিকুর রহমান এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বিষয় : সাক্ষাৎ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন