জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচনে জনগণের বিপুল রায়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯৭ আসনের মধ্যে ২০৯টি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও নির্দেশনা অনুযায়ী স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
আরও পড়ুন, ‘জুলাই সনদ’ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন: মুহাম্মদ ইউনূস
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে রেড, ইয়েলো ও গ্রিন; তিনটি জোনে ভাগ করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরো সংসদ ভবন এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
আপনার মতামত লিখুন