দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে বাবাদের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিপুল ভোটে জয়ী শামা ওবায়েদ ইসলাম ও নায়াব ইউসুফ

ফরিদপুরের কৃতী সন্তান কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন জাতীয় নেতা। এর মধ্যে ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব ও মন্ত্রী পরিষদের সদস্য। আর কামাল ইউসুফ ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট। তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন। দুই নেতার মৃত্যুর পর শূন্যতা পূরণে নাম লেখান তাদের উত্তরসূরি কন্যারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম ও ইউসুফ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হলেন। বাবার শূন্যতা পূরণে আসনের মানুষের পাশে থাকতে চান তিনি।

আরও পড়ুন, নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফরিদপুর সদর আসন থেকে প্রথমবার নির্বাচন করে বাজিমাত করেন বিএনপি নেতা কামাল ইউসুফের কন্যা ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি ২০০৮ সালে দখলে নেয় আওয়ামী লীগ। দীর্ঘদিন পর আসনটি ফিরে পেল বিএনপি।দেশের উন্নয়নে ভূমিকা রেখে নতুন প্রজন্মের দুই নেতা শামা ওবায়েদ ও নায়াব ইউসুফ বাবাদের সম্মান ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।

বিষয় : ফরিদপুর উত্তরসূরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফরিদপুরে বাবাদের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিপুল ভোটে জয়ী শামা ওবায়েদ ইসলাম ও নায়াব ইউসুফ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের কৃতী সন্তান কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন জাতীয় নেতা। এর মধ্যে ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব ও মন্ত্রী পরিষদের সদস্য। আর কামাল ইউসুফ ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট। তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন। দুই নেতার মৃত্যুর পর শূন্যতা পূরণে নাম লেখান তাদের উত্তরসূরি কন্যারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম ও ইউসুফ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হলেন। বাবার শূন্যতা পূরণে আসনের মানুষের পাশে থাকতে চান তিনি।

আরও পড়ুন, নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফরিদপুর সদর আসন থেকে প্রথমবার নির্বাচন করে বাজিমাত করেন বিএনপি নেতা কামাল ইউসুফের কন্যা ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি ২০০৮ সালে দখলে নেয় আওয়ামী লীগ। দীর্ঘদিন পর আসনটি ফিরে পেল বিএনপি।দেশের উন্নয়নে ভূমিকা রেখে নতুন প্রজন্মের দুই নেতা শামা ওবায়েদ ও নায়াব ইউসুফ বাবাদের সম্মান ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত