দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতসহ বিভিন্ন দাবিতে আজ রাজনৈতিক সমাবেশে নামছে ১১ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। 

আরো পড়ুন , গণঅধিকারের মাঠে অনুপস্থিত থাকছেন রাশেদ খান

নির্বাচনের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। রোববার এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে।

সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেয়া হয় জোটের পক্ষ থেকে।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এবং জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।বাকি নয়টি আসনের মধ্যে ছয়টি আসন পেয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

বিষয় : জামায়াত সমাবেশ বিক্ষোভ মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জামায়াতসহ বিভিন্ন দাবিতে আজ রাজনৈতিক সমাবেশে নামছে ১১ দল

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। 

আরো পড়ুন , গণঅধিকারের মাঠে অনুপস্থিত থাকছেন রাশেদ খান

নির্বাচনের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। রোববার এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে।

সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেয়া হয় জোটের পক্ষ থেকে।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এবং জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।বাকি নয়টি আসনের মধ্যে ছয়টি আসন পেয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত