দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি নেতার বাসায় বিএনপি চেয়ারম্যান

এনসিপি নেতার বাসায় বিএনপি চেয়ারম্যান
এনসিপি নেতার বাসায় বিএনপি চেয়ারম্যান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসায় প্রবেশের সময় দেখা যায়, নাহিদ ও সারজিস আলমকে বুকে টেনে নেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় এ সাক্ষাৎ করেন তিনি।

মূলত, নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই তারেক রহমান এই সাক্ষাৎ করেন।

আরও পড়ুন, বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাব্য প্রার্থী

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষে সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিষয় : বিএনপি সাক্ষাৎ এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এনসিপি নেতার বাসায় বিএনপি চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসায় প্রবেশের সময় দেখা যায়, নাহিদ ও সারজিস আলমকে বুকে টেনে নেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় এ সাক্ষাৎ করেন তিনি।

মূলত, নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই তারেক রহমান এই সাক্ষাৎ করেন।

আরও পড়ুন, বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাব্য প্রার্থী

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষে সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত