দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ এ ধানের শীষের জয়

বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। তিনি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর পুত্র।

অপরদিকে, মোমবাতি প্রতীকের প্রার্থী সোলাইমান ফারুকী পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট, তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

আরো পড়ুন , রংপুর - ১ আসনে জয়ী জামায়াত প্রার্থী : রায়হান সিরাজী

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে ভোটগ্রহণ চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়ার আংশিক) মোট ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। 

এর মধ্যে চন্দনাইশ অংশে ৬৪টি এবং সাতকানিয়ার অংশে ৩৬টি কেন্দ্র।চন্দনাইশ অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন।সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন।এবার তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।এই বিজয়ের মাধ্যমে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিপুল জনসমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বিষয় : ধানের শীষ বিজয়ী সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ এ ধানের শীষের জয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। তিনি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর পুত্র।

অপরদিকে, মোমবাতি প্রতীকের প্রার্থী সোলাইমান ফারুকী পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট, তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

আরো পড়ুন , রংপুর - ১ আসনে জয়ী জামায়াত প্রার্থী : রায়হান সিরাজী

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে ভোটগ্রহণ চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়ার আংশিক) মোট ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। 

এর মধ্যে চন্দনাইশ অংশে ৬৪টি এবং সাতকানিয়ার অংশে ৩৬টি কেন্দ্র।চন্দনাইশ অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন।সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন।এবার তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।এই বিজয়ের মাধ্যমে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিপুল জনসমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত