প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ এ ধানের শীষের জয়
মোঃ সবুজ মৃধা , চন্দনাইশ , চট্টগ্রাম ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। তিনি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর পুত্র।অপরদিকে, মোমবাতি প্রতীকের প্রার্থী সোলাইমান ফারুকী পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট, তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।আরো পড়ুন , রংপুর - ১ আসনে জয়ী জামায়াত প্রার্থী : রায়হান সিরাজীজানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে ভোটগ্রহণ চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়ার আংশিক) মোট ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে চন্দনাইশ অংশে ৬৪টি এবং সাতকানিয়ার অংশে ৩৬টি কেন্দ্র।চন্দনাইশ অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন।সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন।এবার তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।এই বিজয়ের মাধ্যমে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিপুল জনসমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত