দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৬: ইশরাক হোসেন প্রায় ২৬ হাজার ভোটে এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনের মোট ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন প্রায় ২৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এতে করে আসনটিতে বিএনপি প্রার্থীর বিজয়ের সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল ঘোষণা এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন, ঢাকা-১৩: ববি হাজ্জাজ ১০২ কেন্দ্রের ফলাফলে মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ফলাফলের আপডেট জানতে অবস্থান করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিষয় : নির্বাচন ভোট ফলাফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাকা-৬: ইশরাক হোসেন প্রায় ২৬ হাজার ভোটে এগিয়ে

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনের মোট ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন প্রায় ২৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এতে করে আসনটিতে বিএনপি প্রার্থীর বিজয়ের সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল ঘোষণা এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন, ঢাকা-১৩: ববি হাজ্জাজ ১০২ কেন্দ্রের ফলাফলে মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ফলাফলের আপডেট জানতে অবস্থান করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত