দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নিজের কেন্দ্র মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের সহিংসতার চিত্র দেখা যায়নি। উৎসুক ভোটাররা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন কঠোর অবস্থানে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। 

আরো পড়ুন , নিজ জন্মভূমিতে ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মো. মামুনুল হক।

এছাড়াও এই আসনে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মোঃ শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মোঃ খালেকুজ্জামান। 

বিষয় : জামায়াত ভোটাধিকার ভোটাধিকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিজের কেন্দ্র মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের সহিংসতার চিত্র দেখা যায়নি। উৎসুক ভোটাররা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন কঠোর অবস্থানে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। 

আরো পড়ুন , নিজ জন্মভূমিতে ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মো. মামুনুল হক।

এছাড়াও এই আসনে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মোঃ শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মোঃ খালেকুজ্জামান। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত