দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভোট ঘিরে খুলনায় নিরাপত্তা বলয়, মাঠে সেনাবাহিনীর টহল শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনটি পরিণত হয়েছিল এক উৎসবের দিনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনটি পরিণত হয়েছিল এক উৎসবের দিনে। সকাল থেকেই খুলনা মহানগর ও গ্রাম জুড়ে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ততা চোখে পড়েছে। মাইকিং, পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগে সরব ছিল নির্বাচনি মাঠ। দলীয় পতাকা, রঙিন ফেস্টুন ও স্লোগানে প্রাণ ফিরে পায় সড়ক, পাড়া-মহল্লা। এদিকে সোমবার সকাল থেকে খুলনা মহানগরীসহ জেলার প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল শুরু করেছে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলার ছয়টি আসনের কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রচারণার শেষ দিন গত সোমবার প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের মন জয়ের শেষ সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা চালান। কেউ মোটর শোভাযাত্রা নিয়ে বের হয়েছেন, কেউবা হেঁটে হেঁটে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চেয়েছেন।

আরো পড়ুন , রাজশাহীতে ৬৭% ভোটকেন্দ্র ঝুঁকিতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার

তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীদের প্রচারণা ছিল তুঙ্গে। ভোটারদের উদ্দেশে ভিডিও বার্তা, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনার প্রচার চালানো হয়েছে।

শেষ দিনে প্রচারণার ভাষায় ছিল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসনের প্রতিশ্রুতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে প্রচারণাকে দেওয়া হয় উৎসবের রূপ। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় ছিল।ভোটারদের মধ্যেও ছিল কৌতূহল ও আগ্রহ। অনেকেই শেষ দিনে প্রার্থীদের বক্তব্য শুনে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল ভোটের পরিবেশ, অংশগ্রহণের হার এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা।সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনটি রূপ নেয় এক বর্ণিল ও উৎসবমুখর দিনে।

বিষয় : গণসংযোগ সেনাবাহিনীর টহল নির্বাচনি মাঠ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোট ঘিরে খুলনায় নিরাপত্তা বলয়, মাঠে সেনাবাহিনীর টহল শুরু

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনটি পরিণত হয়েছিল এক উৎসবের দিনে। সকাল থেকেই খুলনা মহানগর ও গ্রাম জুড়ে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ততা চোখে পড়েছে। মাইকিং, পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগে সরব ছিল নির্বাচনি মাঠ। দলীয় পতাকা, রঙিন ফেস্টুন ও স্লোগানে প্রাণ ফিরে পায় সড়ক, পাড়া-মহল্লা। এদিকে সোমবার সকাল থেকে খুলনা মহানগরীসহ জেলার প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল শুরু করেছে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলার ছয়টি আসনের কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রচারণার শেষ দিন গত সোমবার প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের মন জয়ের শেষ সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা চালান। কেউ মোটর শোভাযাত্রা নিয়ে বের হয়েছেন, কেউবা হেঁটে হেঁটে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চেয়েছেন।

আরো পড়ুন , রাজশাহীতে ৬৭% ভোটকেন্দ্র ঝুঁকিতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার

তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীদের প্রচারণা ছিল তুঙ্গে। ভোটারদের উদ্দেশে ভিডিও বার্তা, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনার প্রচার চালানো হয়েছে।

শেষ দিনে প্রচারণার ভাষায় ছিল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসনের প্রতিশ্রুতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে প্রচারণাকে দেওয়া হয় উৎসবের রূপ। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় ছিল।ভোটারদের মধ্যেও ছিল কৌতূহল ও আগ্রহ। অনেকেই শেষ দিনে প্রার্থীদের বক্তব্য শুনে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল ভোটের পরিবেশ, অংশগ্রহণের হার এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা।সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনটি রূপ নেয় এক বর্ণিল ও উৎসবমুখর দিনে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত