দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

রাজশাহীতে ৬৭% ভোটকেন্দ্র ঝুঁকিতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার

রাজশাহীর ৬৭ দশমিক ৪৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহীর ৬৭ দশমিক ৪৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর আগে যেসব কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে এই তালিকা করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতায় রয়েছে ২১৭টি কেন্দ্র। এগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে—অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ): ৮৭টি, গুরুত্বপূর্ণ: ১১৬টি, সাধারণ: ১২টিঅন্যদিকে জেলা পুলিশের আওতায় রয়েছে মোট ৫৬১টি কেন্দ্র। এর মধ্যে ৩২২টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২৩৯টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরএমপির আওতায় পড়েছে রাজশাহী সদর আসন, রাজশাহী-৩, রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনের আংশিক এলাকা। জেলা পুলিশের অধীনে রয়েছে আটটি থানা এবং মেট্রোপলিটনের আওতায় ১২টি থানা।পুলিশ জানিয়েছে,

আরো পড়ুন , ফ্লোটিং ও শ্রমিক ভোটারে নির্ভর করছে জয়-পরাজয়

 অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রেও থাকবে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘ইতোমধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।’

বিষয় : ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজশাহীতে ৬৭% ভোটকেন্দ্র ঝুঁকিতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহীর ৬৭ দশমিক ৪৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর আগে যেসব কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে এই তালিকা করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতায় রয়েছে ২১৭টি কেন্দ্র। এগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে—অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ): ৮৭টি, গুরুত্বপূর্ণ: ১১৬টি, সাধারণ: ১২টিঅন্যদিকে জেলা পুলিশের আওতায় রয়েছে মোট ৫৬১টি কেন্দ্র। এর মধ্যে ৩২২টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২৩৯টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরএমপির আওতায় পড়েছে রাজশাহী সদর আসন, রাজশাহী-৩, রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনের আংশিক এলাকা। জেলা পুলিশের অধীনে রয়েছে আটটি থানা এবং মেট্রোপলিটনের আওতায় ১২টি থানা।পুলিশ জানিয়েছে,

আরো পড়ুন , ফ্লোটিং ও শ্রমিক ভোটারে নির্ভর করছে জয়-পরাজয়

 অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রেও থাকবে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘ইতোমধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত