দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসন,পুলিশ, মিডিয়া ও সেনাবাহিনীর প্রতি হাসনাতের বার্তা

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রিয় প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। ১২ তারিখ শুধু যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না, এ প্রতিষ্ঠানগুলোর জন্যও পরীক্ষা। আপনাদেরও পরীক্ষা। আপনারা মানুষের কতটা আস্থা অর্জন করেছেন সেটারও পরীক্ষা। সেজন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী কোনো অবস্থান নেবেন না।

আরো পড়ুন , নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির সমর্থন জানালো রুমিন ফারহানাকে

মঙ্গলবার সন্ধ্যায় হাসনাত আবদুল্লার এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। হাসনাত বলেন, আপনারা জনতার পক্ষে, গণমানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবস্থান নিবেন। এ নির্বাচন নিয়ে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাধারণ ভোটারদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহযোগিতা করুন। সাধারণ ভোটারদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিন। তারা যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে।

বিষয় : অনুরোধ সংগঠক মিডিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রশাসন,পুলিশ, মিডিয়া ও সেনাবাহিনীর প্রতি হাসনাতের বার্তা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রিয় প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। ১২ তারিখ শুধু যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না, এ প্রতিষ্ঠানগুলোর জন্যও পরীক্ষা। আপনাদেরও পরীক্ষা। আপনারা মানুষের কতটা আস্থা অর্জন করেছেন সেটারও পরীক্ষা। সেজন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী কোনো অবস্থান নেবেন না।

আরো পড়ুন , নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির সমর্থন জানালো রুমিন ফারহানাকে

মঙ্গলবার সন্ধ্যায় হাসনাত আবদুল্লার এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। হাসনাত বলেন, আপনারা জনতার পক্ষে, গণমানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবস্থান নিবেন। এ নির্বাচন নিয়ে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাধারণ ভোটারদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহযোগিতা করুন। সাধারণ ভোটারদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিন। তারা যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত