আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থনের ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বিশেষ দলের প্রার্থী ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের বিভিন্নভাবে ফোন করে এবং বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।
আরো পড়ুন , ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছানোর পথে তারেক রহমান
এ ধরনের অপচেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করছে।তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই। কিন্তু আমার সমর্থক ও কর্মীদের হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা দাবি করছি।
জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় নির্বাচনী এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট হামিদ ভাসানী। তিনি বলেন, জনগণের স্বার্থ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছি।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন