দৈনিক সংবাদ দিগন্ত

থালাপতি বিজয়ের ‘জন নায়গণ’ মুক্তির পথে নতুন আশা

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গণ’ মুক্তি নিয়ে চলমান আইনি জটিলতায় এসেছে নতুন মোড়। সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াই থেকে সরে এসে নির্মাতারা এবার নিজেদের করা রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল।

এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে মামলাটি আবার মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন, ফাল্গুন ও ভালোবাসা দিবসে মিষ্টি উপহার টিফিন বক্স

আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত না করে এবার সমঝোতার পথে হাঁটছেন নির্মাতারা। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ছবিটিকে রিভাইজিং কমিটি বা সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এতে আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের লক্ষ্য দ্রুত সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।

বিষয় : সিনেমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

থালাপতি বিজয়ের ‘জন নায়গণ’ মুক্তির পথে নতুন আশা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গণ’ মুক্তি নিয়ে চলমান আইনি জটিলতায় এসেছে নতুন মোড়। সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াই থেকে সরে এসে নির্মাতারা এবার নিজেদের করা রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল।

এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে মামলাটি আবার মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন, ফাল্গুন ও ভালোবাসা দিবসে মিষ্টি উপহার টিফিন বক্স

আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত না করে এবার সমঝোতার পথে হাঁটছেন নির্মাতারা। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ছবিটিকে রিভাইজিং কমিটি বা সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এতে আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের লক্ষ্য দ্রুত সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত