ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের নজরে আসেন। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন বিদ্যা সিনহা মিম।
তবে এবার অভিনয় নয়, সামাজিক মাধ্যমে তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন তিনি। কয়েক দিন আগেও বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্ত-অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি; যেখানে নিজেকে আবার নতুনরূপে মেলে ধরেছেন অভিনেত্রী।
আরো পড়ুন , অপারেশনের পর অসুস্থ পরীমনি, আদালতে সাক্ষ্য পেছাল
সামাজিক মাধ্যমে রোববার দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলে দেন বিদ্যা সিনহা মিম। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। ছবিগুলোতে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ।
পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, আর চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস। পোস্ট করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন