দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বাউফলে জামায়াতের মিছিলে দুর্বৃত্তদের হামলা

পটুয়াখালীর বাউফলে জামায়াতের মিছিলে বিএনপির হামলা

পটুয়াখালীর বাউফলে জামায়াতের মিছিলে বিএনপির হামলায় নারীসহ ২৫ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি প্রচার থেকে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা-ভাঙচুর চালিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা। এতে ১২ জন আহত হয়েছেন। ঝিনাইদহ ও টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ১১ জন আহত হয়েছে। বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বাউফল (পটুয়াখালী) : বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় রোববার জামায়াতের নির্বাচনি মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলায় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জামায়াত বাউফল শহরে বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির কর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার ভোটের প্রচারে বের হলে জামায়াত কর্মীরা থানার সামনে তার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। প্রায় আধাঘণ্টা পর তার গাড়ি ছেড়ে দেন জামায়াত কর্মীরা। 

আরো পড়ুন , রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে চন্দ্রদ্বীপের চরওয়াডেল বাজার থেকে দাঁড়িপাল্লার শতাধিক সমর্থক মিছিল বের করেন। মিছিলটি ভান্ডারি বাজার অতিক্রম করার সময় পেছন থেকে ধানের শীষের অর্ধশতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আহতদের মধ্যে জামায়াতের পাঁচ ও বিএনপির একজনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয় জামায়াত নেতার দাবি করেন, বিএনপি নেতা মুনির হোসেন ও তার ছোট ভাই তাহেরের নেতৃত্বে ৫০-৬০ জন ধানের শীষের কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ হামলায় জামায়াতের চন্দ্রদ্বীপ ইউনিয়নের সেক্রেটারি আমিনুল ইসলামসহ ২৫ জন আহত হয়েছে। হামলার খবর শুনে আমিনুল ইসলামের স্ত্রী সাহেদা বেগম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে থেকে বিচ্ছিন্ন হওয়ায় আহতদের অনেকেই শহরে এসে চিকিৎসা নিতে পারেননি। অভিযোগ অস্বীকার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ধানের শীষের কর্মী দেলোয়ার হোসেন বলেন, ভান্ডারিয়া বাজারে তারা ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় জামায়াতের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় তিনিসহ তাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদার। 

আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১২ : নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। রোববার বিকালে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে আড়াইহাজারের দুপ্তারা বাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালায়। এতে গাড়িতে থাকা ১০-১২ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেন আঙ্গুর। তিনি বলেন, হামলায় পাঁচ-ছয়টি হাইয়েস মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আঙ্গুর অভিযোগ করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব ও শুটার রনির নেতৃত্বে দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম (তাজুল), সাধারণ সম্পাদক রতন, একই ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার এবং খোকন, রাব্বি মঈনুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তবে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার বিষয়টি আমার জানা নেই। 

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক হামলা-ভাঙচুর করা হচ্ছে। রোববার দুপুরে শহরের থানা রোডে প্রধান নির্বাচনি কার্যালয়ে এসব নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

তিনি অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নলডাঙ্গা বাজারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা ৫ নস্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফিরোজের কর্মী ওয়াজ্জেদ হোসেন, তার ছেলে বাদশা ও আহাদ, খড়াশুনী গ্রামের রাজ্জাকের ছেলে শামীম ও শ্রীমন্তপুরের আয়নালের ছেলে জনিকে পিটিয়ে আহত করা হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান দাবি করেন, তার নেতাকর্মী, সমর্থকেরা হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। স্বতন্ত্র প্রার্থীর লোকজনই নিজেদের অফিস-ব্যবসাপ্রতিষ্ঠান নিজেরাই ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। 

বিষয় : মিছিল হামলা নির্বাচনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাউফলে জামায়াতের মিছিলে দুর্বৃত্তদের হামলা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত