নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় রিফাত,
আরো পড়ুন , বেনাপোলে বিজিবির অভিযানে ১ হাজার ৬০০ ট্যাপেন্ডাডলসহ ভারতীয় নাগরিক আটক
নয়নদের সাথে নিহত রফিকুল ইসলাম সরকারের মতবিরোধ হয়। এ মতবিরোধকে কেন্দ্র করে রিফাত ও নয়ন গং রফিককে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে রোববার রাত সাড়ে নয়টায় স্থানীয় বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন নিহত রফিকুল ইসলাম সরকার। পথে দুর্বৃত্তরা রফিককে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ রফিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন