শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে হামিদুর রহমান জুলাই প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাশেম আলী, জুলাই বিপ্লবের দুই হাজার শহীদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শহীদ ওসমান হাদীকে স্মরণ করেন। তিনি বলেন, দেশে প্রায় চার কোটি ছাত্র জনতা রয়েছে। তাদের ভোটেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দাবি করেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ ছাত্রশিবিরকে বেছে নিয়েছে।
সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে সারা দেশে গুজবের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি। ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে এবং যারা ‘না’ বলে প্রচার করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। যমুনায় ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের জাবেরের উপর গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানান শিবির নেতা হামিদুর রহমান।
আরও পড়ুন, চট্টগ্রাম- ১৪: বিএনপি-এলডিপির দ্বন্দ্বে উত্তপ্ত নির্বাচনী মাঠ
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রইসুল মোফাসসির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, রংপুর জেলা শিবিরের অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, গঙ্গাচড়া পূর্ব থানা সভাপতি সাহেব আলী, পশ্চিম থানা সভাপতি শোয়াইবুর রহমান, শিবির নেতা নাজমুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিষয় : ছাত্রশিবির প্রতিষ্ঠাবার্ষিকী গংগাচড়া

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন