দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহ- ৬ আসনে রক্তাক্ত সংঘর্ষ ঘোড়ার সমর্থক আশিককে রক্তাক্তক জখম

ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনে রক্তাক্ত সংঘর্ষ ঘোড়ার সমর্থক আশিককে রক্তাক্তক জখম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নির্বাচনী উত্তাপের মধ্যেই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে (টাউন বাজার)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে ঘোড়ার প্রতীকের সমর্থক আশিক (৩৫)কে নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করা হয়। ঘটনাটি ঘটে বাজারের রউফের চায়ের স্টলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই আলামিন নামের দুই যুবক কাঠের চলা (টুকরা) দিয়ে আশিকের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চায়ের স্টল মালিক রউফ জানান, জুমার নামাজ শেষে আশিক টাউন বাজার জামে মসজিদের সামনে বসে ছিলেন। সেখান থেকে আলামিন তাকে চায়ের দাওয়াত দিয়ে স্টলে ডেকে নেয়। আশিক বসার পর আলামিন প্রশ্ন তোলে এত ঘোরাঘুরি করতেছেন কেন?এই কথা বলেই হাতে থাকা কাঠের টুকরা দিয়ে আশিকের মাথায় আঘাত করে। আঘাতে আশিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি দোকানের সামনে বসান।

আরও পড়ুন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান মাওলানা সোলাইমান ফারুকী

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেনাবাহিনীর নির্দেশে ঘটনাস্থলে ছুটে আসা ঘোড়ার প্রতীকের সমর্থকরা আহত আশিককে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এক বিবৃতিতে জানান, এই হামলার সঙ্গে তাদের মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন কিংবা দলীয় কোনো কর্মী-সমর্থকের কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে, আহতদের পাশে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন কড়া ভাষায় বলেন,আমি সন্ত্রাসীদের আশ্রয় দিই না। আমার লোকজনের ওপর বাড়ি বেঁধে হামলা করা হয়েছে। এই হামলার বিচার অবশ্যই হতে হবে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : ময়মনসিংহ সংঘর্ষ জখম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ময়মনসিংহ- ৬ আসনে রক্তাক্ত সংঘর্ষ ঘোড়ার সমর্থক আশিককে রক্তাক্তক জখম

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নির্বাচনী উত্তাপের মধ্যেই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে (টাউন বাজার)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে ঘোড়ার প্রতীকের সমর্থক আশিক (৩৫)কে নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করা হয়। ঘটনাটি ঘটে বাজারের রউফের চায়ের স্টলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই আলামিন নামের দুই যুবক কাঠের চলা (টুকরা) দিয়ে আশিকের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চায়ের স্টল মালিক রউফ জানান, জুমার নামাজ শেষে আশিক টাউন বাজার জামে মসজিদের সামনে বসে ছিলেন। সেখান থেকে আলামিন তাকে চায়ের দাওয়াত দিয়ে স্টলে ডেকে নেয়। আশিক বসার পর আলামিন প্রশ্ন তোলে এত ঘোরাঘুরি করতেছেন কেন?এই কথা বলেই হাতে থাকা কাঠের টুকরা দিয়ে আশিকের মাথায় আঘাত করে। আঘাতে আশিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি দোকানের সামনে বসান।

আরও পড়ুন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান মাওলানা সোলাইমান ফারুকী

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেনাবাহিনীর নির্দেশে ঘটনাস্থলে ছুটে আসা ঘোড়ার প্রতীকের সমর্থকরা আহত আশিককে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এক বিবৃতিতে জানান, এই হামলার সঙ্গে তাদের মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন কিংবা দলীয় কোনো কর্মী-সমর্থকের কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে, আহতদের পাশে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন কড়া ভাষায় বলেন,আমি সন্ত্রাসীদের আশ্রয় দিই না। আমার লোকজনের ওপর বাড়ি বেঁধে হামলা করা হয়েছে। এই হামলার বিচার অবশ্যই হতে হবে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত