কুমিল্লার বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে আলী আকবর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।ঘাতক তাঁর ছেলে আবুল কালাম (৩৫)। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাবার সঙ্গে কথা কাটাকাটির সময় কালাম ঘরে থাকা দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।আরো পড়ুন , চাঁদপুরে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীর কারাদণ্ড স্থানীয়রা আহত আলী আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ ও এলাকাবাসী দ্রুত ঘাতককে গ্রেফতার করেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাবা-ছেলে দুজনই রিকশা চালক ছিলেন। বরুড়া থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার জানিয়েছেন, পারিবারিক বিরোধই হত্যার মূল কারণ।