এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড বিএনপি এসে বিএনপির মূল নেতা-কর্মীদের কর্ণার করে ফেলেছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করে, তারা চাঁদাবাজি করে না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে। কিন্তু ভোটটা দেবে দাঁড়িপাল্লাতে, ভোটটা দেবে শাপলা কলিতে, ভোটটা দেবে রিকশা মার্কায়। শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন , ধানের শীষের পক্ষ সমর্থনে সিরাজগঞ্জে নির্বাচনি গণসংযোগ
পথসভায় এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নূরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। হাসনাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা কোন রাজনৈতিক দলের পুলিশ হবেন না। বাংলাদেশের গর্বিত পুলিশ হন। আমরা আপনাদের নিরাপত্তা দেবো।
বিষয় : ধানের শীষ নেতাকর্মী দাঁড়িপাল্লা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন