সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের বড়বাজার, মাছ পট্টি ও ভাসানী কলেজ রোড এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় নেতাকর্মীরা বাজারের সাধারণ মানুষ ও দোকানদারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
আরো পড়ুন , পুলিশের সঙ্গে সংঘর্ষে সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে জামায়াতের তৎপর
গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ছয়টি আসনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেবেন।তিনি আরও বলেন, জামায়াত যেমন ১৯৭১ সালে নারীদের ইজ্জত হনন করেছে, তেমনি ২০২৬ সালে এসে নারীদের বেশ্যা বলে মন্তব্য করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে- এমন বক্তব্য দিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। কবরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্ন করা হবে বলেও তারা প্রচার করছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন