প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ধানের শীষের পক্ষ সমর্থনে সিরাজগঞ্জে নির্বাচনি গণসংযোগ
সংবাদ দিগন্ত ||
সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের বড়বাজার, মাছ পট্টি ও ভাসানী কলেজ রোড এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় নেতাকর্মীরা বাজারের সাধারণ মানুষ ও দোকানদারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।আরো পড়ুন , পুলিশের সঙ্গে সংঘর্ষে সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে জামায়াতের তৎপরগণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ছয়টি আসনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেবেন।তিনি আরও বলেন, জামায়াত যেমন ১৯৭১ সালে নারীদের ইজ্জত হনন করেছে, তেমনি ২০২৬ সালে এসে নারীদের বেশ্যা বলে মন্তব্য করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে- এমন বক্তব্য দিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। কবরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্ন করা হবে বলেও তারা প্রচার করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত