দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

ভোটের মাঠে সাধারন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন কিরনপত্নী লাবণ্য

শরীয়তপুর-২ সংসদীয় আসনটি গঠিত নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা নিয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন। মনোনয়ন ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠে নতুন মাত্রার চমক যোগ করেছেন তাঁর সহধর্মিণী ফারহানা কাদির লাবণ্য।

স্বামীর পক্ষে গণসংযোগে নেমে অল্প সময়ের মধ্যেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলছেন দিন-রাত এক করে। পথসভা, উঠান বৈঠক আর সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন লাবণ্য। বলা যায়, এই আসনের নির্বাচনী ইতিহাসে তাঁর সক্রিয় উপস্থিতি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করেছে।

প্রতিদিনই একের পর এক উঠান বৈঠকে নারীদের সঙ্গে কথা বলছেন, তরুণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। যেখানে যাচ্ছেন, সেখানেই জমে উঠছে জনসমাগম। তাঁর সাবলীল বক্তব্য, সহজ ভঙ্গি ও আন্তরিক উপস্থিতি ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়িয়ে তুলেছে।

এদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনকে ঘিরে দলীয়ভাবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলেও, তৃণমূলে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন ফারহানা কাদির লাবণ্য। অনেকেই মনে করছেন, তাঁর মাঠপর্যায়ের সক্রিয়তা নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

এ বিষয়ে ফারহানা কাদির লাবণ্য বলেন, নড়িয়া ও সখিপুরের মানুষের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। একজন গৃহবধূ হিসেবে মানুষের সঙ্গে মিশে তাদের কথা শোনার সুযোগ পাচ্ছি। আমার স্বামীর পাশে থেকে এই এলাকার মানুষের সেবা করতে চাই এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে কাজ করতে চাই।” নির্বাচনী মাঠে কিরনপত্নী লাবণ্যের এই সরব উপস্থিতি শেষ পর্যন্ত ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা।

বিষয় : শরীয়তপুর কিরনপত্নী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভোটের মাঠে সাধারন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন কিরনপত্নী লাবণ্য

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x