দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

কুষ্টিয়া-৪ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়া-৪ আসনের কুমারখালীুখোকসা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোট চাইতে যান। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বিএনপি কর্মী রিন্টু ও নিজামসহ দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

আরও পড়ুন, মালিকের চাকুরি নয় বিবেকের চাকরি করবেন একটি রাষ্ট্রের গণতন্ত্রের রক্ষাকবচ গণমাধ্যম- সালাহউদ্দিন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিষয় : প্রচারণা সংঘর্ষ কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কুষ্টিয়া-৪ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া-৪ আসনের কুমারখালীুখোকসা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোট চাইতে যান। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বিএনপি কর্মী রিন্টু ও নিজামসহ দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

আরও পড়ুন, মালিকের চাকুরি নয় বিবেকের চাকরি করবেন একটি রাষ্ট্রের গণতন্ত্রের রক্ষাকবচ গণমাধ্যম- সালাহউদ্দিন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x