প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়া-৪ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫
একেএম নাজমুল আলম, , কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ||
কুষ্টিয়া-৪ আসনের কুমারখালীুখোকসা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোট চাইতে যান। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বিএনপি কর্মী রিন্টু ও নিজামসহ দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।আরও পড়ুন, মালিকের চাকুরি নয় বিবেকের চাকরি করবেন একটি রাষ্ট্রের গণতন্ত্রের রক্ষাকবচ গণমাধ্যম- সালাহউদ্দিনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত