দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বুধবার বেলা ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হন তিনি।বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
আরো পড়ুন , রাজনৈতিক উত্তাপ বরিশালে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীর ঢল
তারেক রহমান এ সমাবেশ থেকে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।তারা হলেন, জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. রাজিব আহসান (বরিশাল-৪), মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫), আবুল হোসেন খান (বরিশাল-৬); রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১), ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২), মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১) মো. নূরুল ইসলাম (বরগুনা-২);
আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), মো. সহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২), মো. নুরুল হক (পটুয়াখালী-৩), এবিএম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪); আলমগীর হোসেন (পিরোজপুর-১), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩); আন্দালিভ রহমান (ভোলা-১), মো. হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ভোলা-৩), মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪)।
এদিকে সমাবেশের একদিন আগেই বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল নগরীতে আসতে শুরু করেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে পৌঁছাতে থাকেন।
বিষয় : বরিশাল জনসভা বিএনপি চেয়ারম্যান ঐতিহাসিক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন