ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারার বরাতে আল জাজিরা জানিয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিহতের মাঝে চারজন শিশুও আছেন। দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়িটি। এসময় কিছু যাত্রী ছিটকে পড়েন, আর অন্যরা দুর্ঘটনাকবলিত বাসের নিচে চাপা পড়েন।
আরো পড়ুন , অস্ত্রোপচারের পর সুস্থতার পথে ইমরান খান
আলাগোয়াসের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছেন। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন। একে ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করা হয়েছে।ব্রাজিলিয়ান গণমাধ্যম জানায়, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। এই উৎসবটি প্রতি বছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয় এবং এতে হাজার হাজার ভক্ত অংশ নেন।
আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন। অনেকে বাসটির নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল খুবই ভয়াবহ, এমনকি অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা।দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত শিশুও রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন