দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপ বিএনপির জন্য চ্যালেঞ্জ জামায়াত স্বস্তিতে

বাগেরহাটে স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা।

বাগেরহাটে স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা। জেলার চারটি সংসদীয় আসনের বিদ্রোহীর স্বতন্ত্র প্রার্থী থাকায় চাপে রয়েছে বিএনপি প্রার্থীরা। এদিকে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় সুবিধাজনক অবস্থায় আছে জামায়াত প্রার্থীরা।এবারের নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী তিন জন।স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম, যিনি বাগেরহাট-১, ২ ও ৩ এই তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 তার এই সিদ্ধান্ত বিএনপির ভোট সমীকরণে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য দুজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বাগেরহাট-১ আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়কআ কমিটির সদস্য প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ও বাগেরহাট-৪ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন।

আরো পড়ুন , শেষ নির্বাচনের জন্য জনগণের সমর্থন চাইলেন ফখরুল

ইতিমধ্যেই কেন্দ্রীয় বিএনপি দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ও কাজী খাইরুজ্জামান শিপনকে দলের প্রথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করলেও বাগেরহাটে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 এবারই প্রথম জেলার সবকটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও দলীয় বিদ্রোহী প্রার্থীদের কারণে তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ধানের শীষের প্রার্থীরা। এই অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আশঙ্কা, দলীয় কোন্দল ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কারণে চারটি আসনেই ভরাডুবি হতে পারে বিএনপির। এমন পরিস্থিতিতে জেলার চারটি আসনেই জামায়াতের প্রার্থীরা সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা।

বিষয় : বিদ্রোহী প্রার্থী প্রার্থীর চাপ সুবিধাজনক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপ বিএনপির জন্য চ্যালেঞ্জ জামায়াত স্বস্তিতে

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাটে স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা। জেলার চারটি সংসদীয় আসনের বিদ্রোহীর স্বতন্ত্র প্রার্থী থাকায় চাপে রয়েছে বিএনপি প্রার্থীরা। এদিকে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় সুবিধাজনক অবস্থায় আছে জামায়াত প্রার্থীরা।এবারের নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী তিন জন।স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম, যিনি বাগেরহাট-১, ২ ও ৩ এই তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 তার এই সিদ্ধান্ত বিএনপির ভোট সমীকরণে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য দুজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বাগেরহাট-১ আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়কআ কমিটির সদস্য প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ও বাগেরহাট-৪ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন।

আরো পড়ুন , শেষ নির্বাচনের জন্য জনগণের সমর্থন চাইলেন ফখরুল

ইতিমধ্যেই কেন্দ্রীয় বিএনপি দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ও কাজী খাইরুজ্জামান শিপনকে দলের প্রথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করলেও বাগেরহাটে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 এবারই প্রথম জেলার সবকটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও দলীয় বিদ্রোহী প্রার্থীদের কারণে তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ধানের শীষের প্রার্থীরা। এই অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আশঙ্কা, দলীয় কোন্দল ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কারণে চারটি আসনেই ভরাডুবি হতে পারে বিএনপির। এমন পরিস্থিতিতে জেলার চারটি আসনেই জামায়াতের প্রার্থীরা সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত